1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

জুবের আহমদ অপুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে যাত্রী অধিকার আন্দোলনের নিন্দা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ৮.২২ এএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পরিবহন নেতাকর্মীদের নৈরাজ্য প্রতিরোধ ও তাদের যাত্রী জিম্মি করে গনবিরোধী অন্যায্য কর্মসূচির বিরুদ্ধে ২০১৯ সনে জন্ম নেওয়া সুনামগঞ্জ যাত্রী অধিকার আন্দোলনের নেতা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর বিরুদ্ধে পরিবহন কর্মীর দায়েরকৃত মিথ্যা মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুনামগঞ্জ যাত্রী অধিকার আন্দোলন নেতৃবৃন্দ। যাত্রী অধিকার আন্দোলনের সদস্যসচিব এডভোকেট বোরহান উদ্দিন দোলন এক বিবৃতিতে নিন্দা জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বি্বৃতিতে নেতৃবৃন্দ বলেন, সড়কপথে ক্রমশ পরিবহন সেক্টরের নৈরাজ্য বৃদ্ধি পাচ্ছে। সরকারি সড়কে সরকারি গাড়ি বিআরটিসি চলাচলে তারা বাধা দেয়। তারা যাত্রী জিম্মি করে ধর্মঘট নৈরাজ্য চালিয়ে রাষ্ট্র, সরকার ও জনগণের সঙ্গে গুন্ডামি করছে। ধর্মঘটে তারা প্রাইভেট পরিবহনও চলতে দেয়না। পৃথিবীর আর কোন দেশে এমন নৈরাজ্যের নজির নেই।

ছাত্রজনতার আন্দোলনের মুখে সরকার সুন্দর একটি পরিবহন আইন করলেও পরিবহন সেক্টরের লোকজন সেই আইন বাস্তবায়ন করতে দিচ্ছেনা। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা নৈরাজ্য চালিয়ে যাচ্ছে।

বিবৃতি দাতারা অবিলম্বে জুবের আহমদ অপুর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন। মামলা প্রত্যাহারের পাশাপাশি পরিবহন সেক্টরের নৈরাজ্যের বিরুদ্ধে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!