1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

সুনামগঞ্জ ছাত্র ইউনিয়নের ভানবাসি মানুষদের মাঝে ত্রাণ সহায়তা

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুন, ২০২২, ১২.০৯ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের উদ্যোগে ভানবাসি মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় মানুষদের মাঝে এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সহসভাপতি অনিক রায়, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জাওয়াদুল ইসলাম, সদস্য জয় রায়, সুনামগঞ্জ ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি, সাধারণ সম্পাদক নিমাই সরকার, সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সিপিবি’র সভাপতি অ্যাড. এনাম আহমদ, সাধারণ সম্পাদক মো. জালাল সুমন, সুনামগঞ্জ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নরেন ভট্টাচার্য্য, সুজন নন্দী প্রমুখ।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি বলেন, সাধারণ মানুষদের বিপদে সব সময় ছাত্র ইউনিয়ন এগিয়ে এসেছে। সুনামগঞ্জে ভয়াবহ বন্যার শুরু থেকেই ছাত্র ইউনিয়নের কর্মীরা দৃঢ় মনোবলের সঙ্গে কাজ করে মানুষের পাশে থেকেছে। তারই ধারাবাহিকতায় আজকে সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়ন তিনশ’ ভানবাসি মানুষের মাঝে এই ত্রাণ সহায়তা দিয়েছে।
একই সঙ্গে বন্যার কবল থেকে মানুষকে রক্ষা করতে পরিকল্পিত নদী খনন, অপরিকল্পিত বাঁধ, উন্নয়ন থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!