1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে নাচ গানে মাতালো শিশুরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ১০.৪২ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে নাচ, গান, আবৃতিসহ সাংস্কৃতিক নানা কর্মসূচির মাধ্যমে দিনভর মেতেছিল সুনামগঞ্জের কোমলমতি শিশুরা। লাল সবুজ রঙের পোশাক পড়ে মঞ্চ আলোকিত করেছিল শিশুরা। তাদের শিশুতোষ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সুধীজন।
বৃহষ্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসন আয়োজিত ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি, সরকারি বালিকা এতিমখানা, অটিস্টিক স্কুল, সত্যশব্দ সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কোমলমতি শিশুরা দেশাতœবোধক ও জাগরণের গান পরিবেশন করে। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে একই মঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম ইয়ামিন প্রমুখ।
এদিকে কোমলমতি শিশুরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত কবিতা, ছড়াসহ একক ও দলীয় দেশাতœবোধক সঙ্গীত পরিবেশন করে। সবশেষে জেলা শিশু একাডেমিসহ বিভিন্ন সংগঠনের অর্ধ শত শিশু জাগরণের গান ‘জয় বাংলা, বাংলার জয়’ পরিবেশন করে। এই গানের মধ্য দিয়েই প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়।
তাছাড়া এ উপলক্ষে ঐতিহ্য যাদুঘর চত্বরে মেলারও আয়োজন করা হয়। মেলায় সরকারের বিভিন্ন দফতর অংশ নেয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!