1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল

প্রতিটি গ্রাম বিদ্যুৎতায়নের আওতায় আসবে: এমপি রতন

  • আপডেট টাইম :: বুধবার, ৫ জুলাই, ২০১৭, ৪.৩৭ পিএম
  • ৬০২ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
প্রতিটি গ্রামে বিদ্যুৎতায়নের আওতায় আসবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। তিনি বলেছেন, আওামীলীগ সরকার জনগণের সরকার এই সরকারের আমলে হাওরাঞ্চল ও সমগ্র দেশ উন্নয়ন করা হচ্ছে। জামালগঞ্জ উপজেলায় ৩টি গ্রামে বিদ্যুতায়ন উদ্ধোধন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বুধবার সকালে উপজেলার ফেনারবাক ইউনিয়নের সুজাতপুর গ্রাম ও একই ইউনিয়নেরশান্তিপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। শান্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার ও মোবারক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ’র জেনারেল ম্যানাজার মো. মোকেমুল হাকিম, জেলা পরিষদের সদস্য মো. আব্দুল মুকিত চৌধুরী, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা কাজী আশরাফুজ্জামান, আসাদ আল আজাদ, আবুল কালাম সরকার, মলি হোসেন, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, জেলা যুবলীগসদস্য আবুল আজাদ, জামালগঞ্জ যুবলীগ আহবায়ক আবুল খয়ের তালুকদার, সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল আল আজাদ, সদস্য কাশেম আখঞ্জী, শান্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদ হোসেন, ইউপি সদস্য ইয়াছিন মিয়া প্রমূখ। অপরদিকে ভীমখালী ইউনিয়নের তেরানগর গ্রামে বিদ্যুৎতায়ন অনুষ্টানে সভাপতিত্ব করেন মো. ফজলুল করিম ও আওয়ামীল নেতা রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ’র জেনারেল ম্যানাজার মো. মোকেমুল হাকিম, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, জেলা পরিয়দের সদস্য আলহাজ্ব মো. আব্দুল মুকিত চৌধুরী, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্দু তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন প্রমূখ। পল্লী বিদ্যুৎ সুত্রে জানাযায়, শান্তিপুর গ্রামে ১১১টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে এতে প্রায় ৩৯ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয় হয়েছে। তেরানগর গ্রামে ১৬২টি পরিবারের মধ্যে সংযোগ প্রদান করা হয় এতে ব্যয় হয়েছে প্রায় ৫০ লক্ষ ৮৩ হাজার ৫শত টাকা ও সুজাতপুর গ্রামে ১৬৭টি পরিবারের মাঝে সংযোগ প্রদান করা হয়েছে এতে ব্যয় হয়েছে প্রায় ৪৮ লক্ষ ৩০ হাজার টাকা। সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা যুবলীগ’র উদ্যোগে ঈদ পূর্ণমিলনী আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ আহবায়ক আবুল খয়ের তালুকদার ও সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল আল আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি করুনা সিন্ধু তালুকদার, সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামীলীগ নেতা মো. জহিরুল হক তালকদার, আসাদ আল আজাদ, আবুল কালাম সরকার, জেলা যুবলীগ সদস্য আবুল আজাদ, যুবলীগ নেতা শিরিন তালুকদার, ইমরান, কাশেম আখঞ্জী, কামরুল ইসলাম আলমগীর, ছাত্রলীগ নেতা আলমগীর, আরিফ আলম লিমন প্রমূখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!