1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

বিশিষ্ট অভিনেতা নাজমুল হুদা বাচ্চু আর নেই

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুন, ২০১৭, ১১.০৮ এএম
  • ৪২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্যাভিনেতা নাজমুল হুদা বাচ্চু আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।

বুধবার ভোর ৪টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার স্ত্রী লিনা নাজমুল জানান, ঈদের দু’দিন আগে পর্যন্ত নাজমুল হুদা বাচ্চু শুটিং করেছেন। শনিবার শুটিং থেকে রাজধানীর ইন্দিরা রোডের অ্যাপার্টমেন্টে ফেরার পর জ্বর হয় তার। একইসঙ্গে রক্তচাপ মাত্রাতিরিক্ত কমে যায়। ঈদের দিন দুপুরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার একটি রিপোর্টে বাচ্চুর হার্টে সমস্যা ধরা পড়ে। কিছু বুঝে ওঠার আগেই দিনগত রাতের শেষভাগে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

পারিবারিক সূত্র জানায়, বুধবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে নাজমুল হুদা বাচ্চুর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রবীণ এ অভিনেতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা, রানওওয়ে, চন্দ্রগ্রহণ, ডাক্তার বাড়ী, বিদ্রোহী পদ্মা, শ্রাবণ মেঘের দিন, শঙ্খনীল কারাগার, সূর্য দীঘল বাড়ী, দরিয়া পাড়ের দৌলতী, সারেং বৌ। এছড়া নাটক-বিজ্ঞাপন ছাড়াও জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বিভিন্ন পর্বে নিয়মিত দেখা গেছে নাজমুল হুদা বাচ্চুকে।

অভিনয়ে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন বাচ্চু।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!