1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

পিসি দাশ আঙ্গাউড়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুন, ২০১৭, ৬.০৩ পিএম
  • ৫৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১১ জন ভোটারের মধ্যে ৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন উপজেলার বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক পিসি দাশ পীযুষ। শুক্রবার উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক পিসি দাশ পীযুষ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অবিভাবকবৃন্দ, ভোটারসহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
এদিকে সাংবাদিক পিসি দাশ পীযুষ সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিহার রঞ্জন চৌধুরী, উপজেলা ক্রিড়া উন্নয়ন সংস্থার সুব্রত কুমার দাশ, উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বাহারা ইফপির চেয়ারম্যান বিধান চৌধুরী, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, আটগাও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়া, শাল্লা বাজার কমিটির সভাপতি কৃষ্ণধন বৈষ্ণব, আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অমিতা রাণী দাস, আনন্দপুরের বিশিষ্ট সমাজসেবক বিকাল চক্রবর্তী, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সহকারি অধ্যাপক তরুণ কান্তি দাশ প্রমুখ নবনির্বাচিত সভাপতি পিসি দাশ পীযুষকে অভিনন্দন জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!