1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে প্রধানমন্ত্রীর জন্মদিনের আগাম কেক কাটলেন পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৭.৪৪ পিএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন। বাঙালি জাতির সাহসী প্রতিনিধি জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনটি আগাম পালন করেছে সুনামগঞ্জে সদ্য চালু হওয়া সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। রবিবার দুপুরে কলেজের ছাত্র-ছাত্রী-শিক্ষকসহ সংশ্লিষ্টরা পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে নিয়ে শেখ হাসিনার জন্মদিনের আগাম কেক কাটেন। শেখ হাসিনার জন্য বিশেষ প্রার্থনা করেন শিক্ষার্থীরা। জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগাম জন্মদিনের অভিনন্দন জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এসময় সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান মন্ত্রী।
জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রুল মডেল। দেশের জেলায় জেলায় মেডিকেল কলেজ হচ্ছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে। মানুষের সব চাহিদা পুরণ করতে কাজ করছে সরকার। এসময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন পরিকল্পনামন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ এর অধ্যক্ষ ডা. মনোজিৎ মজুমদার, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরীফি প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!