1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

তাহিরপুরে গৃহবধু ধর্ষণ : ধর্ষক আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১, ৩.২৮ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাদাঘাট ইউনিয়নের লামাশ্রম গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের (১৯) অভিযোগে দায়ের করা মামলায় মঞ্জুরুল হক (৪০) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লামাশ্রম গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

সোমবার (০৯ আগস্ট) রাতে এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে মঞ্জুরুল হককে আসামী করে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

পরে সোমবার মধ্যরাতে মামলার তদন্তকারী কর্মকর্তা বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশের একটি দল মঞ্জুরুল হককে লামাশ্রম গ্রাম থেকে গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী একজন সিএনজি চালক। ঘটনার দিন গৃহবধূর স্বামী সিএনজি নিয়ে বাড়ির বাহিরে ছিলেন। ভোর রাতে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়ে দিতে ঘরের বাহিরে বের হলে আসামি মঞ্জুরুল হক তাকে একা পেয়ে ফাঁকা বাড়িতে ধর্ষণ করে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, ধর্ষণের মামলায় আসামি গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!