1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

পরীমনিকে জিজ্ঞাসাবাদে মিলছে বিভিন্ন পেশার নানা মানুষের তথ্য

  • আপডেট টাইম :: রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৪.১০ পিএম
  • ৩১৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, দুই মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন পেশার মানুষের নাম পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এডিশনাল ডিআইজি শেখ ওমর ফারুক। রোববার (৮ আগস্ট) দুপুরে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি বলেন, অনেক মানুষের সঙ্গে সম্পৃক্ততার কথা আসছে। আমরা অনেকের নাম পাচ্ছি। সেগুলো আমরা যাচাই-বাছাই করছি।

এ চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা পৃথক মামলাগুলো শুক্রবার রাতে সিআইডিকে বুঝিয়ে দেওয়া হয়। এরপর সিআইডিতে তাদেরও হস্তান্তর করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) শাখা। হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে সিআইডি।

গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একইদিন রাতে প্রযোজক নজরুল ইসলাম রাজকেও আটক করা হয়। পরে বনানী থানায় পরীমণি ও রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়। এবার তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

রাজধানীর বারিধারা এলাকা থেকে মাদকদ্রব্যসহ ফারিয়া মাহাবুব পিয়াসা এবং মোহাম্মদপুর থেকে ইয়াবাসহ মরিয়ম আক্তার মৌকে গত ১ আগস্ট মধ্যরাতে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!