1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল

দোয়াবাজারে লক্ষ্মীপুর ইউনিয়ন আ’লীগের ইফতার ও আলোচনাসভা

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুন, ২০১৭, ৫.২৯ পিএম
  • ৪৮০ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও ইসলাম উদ্দিন ও নুরুল হুদার যৌথ পরিচালনায় ইফতার পূর্ব আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আমীরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের পিএস মোশাহিদ আলী, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমদ চৌধুরী রানা, সাবেক বোগুলাবাজার ইউপি চেয়ারম্যান আহমদ আলী আপন, আ’লীগ নেতা ফারুক আহমদ, ইউপি সদস্য তাজির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ছালিক মিয়া, বুলবুল মেম্বার, উপজেলা নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, ইউপি সদস্য আকবর আলী, তোতামিয়া, উপজেলা যুবলীগ নেতা ছাদিকুর রহমান, মজিবুল ভান্ডারী, আব্দুল হাই বিলাত, উপজেলা ছাত্রলীগ নেতা একরামুল হাসান সোহেল, নোয়ারাই যুবলীগের আহবায়ক মোশাহিদ আলী, রেজাউল হক মজুমদার প্রমুখ। আলোচনাসভায় বক্তারা বলেন, ছাতক দোয়ারাবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিকের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। সরকার দেশের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে জনবন্ধব জাতীয় বাজেট ঘোষণা করায় আ’লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা ও সফল অর্থ মন্ত্রী এম এ মুহিত কে অভিনন্দন জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!