1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জে কঠোর লকডাউনের ৩য় দিন : ১৩৯টি মামলায় জরিমানা ৯৬ হাজার টাকা

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুলাই, ২০২১, ৮.২২ পিএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
করোনা ভাইরাস সংক্রমণে কঠোর লকডাউনের তৃতীয় দিনেও জেলাব্যাপী প্রচারণা চালিয়েছে প্রশাসন।
শনিবার ৩ জুলাই কোভিড-১৯ মোকাবেলায় মন্ত্রীপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে জেলার সকল পৌরসভা ও সকল উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক জনসমাগমস্থলে লকডাউনের বিষয়ে মাইকিং এবং ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। বিধিনিষেধ কার্যকর করার জন্য সকল উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল ছিল।
টহলে সেনা বাহিনীর ৮টিমে ৮০ জন,র‍্যাবের ২টি টিমে ১৬ জন,বিজিবির ৩টি টিমে ৩৬ জন,ব্যাটালিয়ন আনসার ২টি টিমে ২০ জন এবং পুলিশের ২০ টি টিমে ১৬০ জন সদস্য প্রচারণা চালিয়েছেন। এ সময় দায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণ বিধি নিষেধ লংঘনের জন্য ২১টি পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ১৩৯টি মামলায় ১৪৬ জনকে ৯৬ হাহার ৬৫০ টাকা জরিমানা ও ১ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থ এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!