1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

হাওরে ধান কাটতে বাইরের শ্রমিকদের নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে: জেলা প্রশাসক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১, ৮.০৭ পিএম
  • ৩৬১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের করোনা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আগাম বন্যা ও হাওরের বোরো ধান কর্তনসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা প্রশাসন। করোনা পরিস্থিতিতে জনগণকে সচেতন করা, ইসলামের নাম ভাঙ্গিয়ে যাতে কোন গোষ্ঠী সরকারি- বেসরকারি স্থাপনা ভাংচুর ও সমাজে বিশৃঙ্খলা চালাতে না পারে সেসব বিষয়ে সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে জেলা প্রশাসন। তাছাড়া হাওরের বোরো ধান কাটতে কৃষক পর্যায়ে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বৃহষ্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন কোভিড পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন প্রচারিত প্রজ্ঞাপন পাঠ করে তা মেনে চলতে সবাইকে আহ্বান জানান। তাছাড়া হাওরের কৃষকের একমাত্র বোরো ফসল যাতে শ্রমিকের অভাবে মাঠে পড়ে না থাকে সেজন্য সরকার হার্ভেস্টর মেশিনসহ বাইরের শ্রমিকদের আনতে উদ্যোগ নিয়েছে বলে জানান জেলা প্রশাসক।
মতবিমিয় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ ইকবাল চৌধুরী।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন পঙ্কজ কান্তি দে, শামস শামীম, বিন্দু তালুকদার, এমরানুল হক চৌধুরী, জাকির হোসেন, আমিনুল ইসলাম, সাহাবুদ্দিন আহমদ, শহিদনূর আহমদ প্রমুখ।
সাংবাদিকবৃন্দ ইসলামের নাম ভাঙ্গিয়ে যাতে কোন গোষ্ঠী ধর্মীয় প্রতিষ্ঠান ব্যবহার করে বা মিথ্যা ও গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেদিকে প্রশাসনের নজরদারি কামনা করেন। তারা বিভিন্ন মসজিদ ও মাদরাসার সভাপতিদের সঙ্গে এসব বিষয়ে মতবিনিময়েরও আহ্বান জানান।
আসন্ন বোরো মওসুমে বিভিন্ন স্থানে ধানকাটা শুরু হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, গত বছর সিরাজগঞ্জ, পাবনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে ধান কাটার শ্রমিক আনা হয়েছিল। এবারও সরকারিভাবে সেসব এলাকায় যোগাযোগ করা হয়েছে। ধর্মপাশা ও দিরাই এলাকায় বাইরের জেলার কিছু শ্রমিক আসাও শুরু করেছেন। ধান কাটতে হাওরে আসার জন্য স্থানীয় শ্রমিকদের উৎসাহিত করতে সাংবাদিকদের সহায়তা চান জেলা প্রশাসক।
পুলিশ সুপার মো. মিজানুর রহমানও জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!