1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

কালবৈশাখির তাণ্ডবে পণ্ড শাহ আবদুল করিম লোক উৎসব

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ মার্চ, ২০২১, ১২.০৮ এএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
শাহ আব্দুল করিম লোক উৎসবের সব আয়োজন পণ্ড করে দিয়েছে ফাল্গুনের শেষ বিকালের ঝড়। শনিবার সন্ধ্যায় দিরাই উপজেলার উজান ধল গ্রামে শাহ আব্দুল করিমের ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপী উৎসব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিকালের আধা ঘন্টার ঝড়ে অনুষ্ঠান স্থল লন্ডভণ্ড হয়ে গেছে। ধল মাঠে নির্মিত উৎসবের মঞ্চ ভেঙ্গে গুড়িয়ে গেছে। চারিদিকের প্যান্ডেল বাতাসে ছিঁড়ে উড়ে গেছে। উৎসবকে কেন্দ্র করে মাঠের চারপাশে মেলার অস্থায়ী দোকান ঘরগুলিও ঝড়ে উড়ে গেছে।
জানা যায়, শাহ আবদুল করিম পরিষদ ও ধল গ্রামবাসীর আয়োজনে লোক উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর মেতে ওঠেন এলাকার মানুষ। মেলা দেখতে আর গান শুনতে করিমের জন্মস্থান ধল গ্রামে আসেন দেশের নানা প্রান্তের মানুষ। কিন্তু এবার আধা ঘন্টার ঝড়ে সব ওলট পালট হয়ে গেছে। প্রথম দিনের উৎসব বাতিল করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আগামীকালও উৎসব হবে কিনা তা পরে (রবিবার) জানানো হবে।
শাহ আব্দুল করিমের পুত্র শাহ নুর জালাল জানান, বিকালে হঠাৎ করে ঝড়ো হওয়া শুরু হয়। উৎসবের মঞ্চ, প্যান্ডের কাপড় ছিঁড়ে উড়ে গেছে। প্রথম দিনের উৎসব বাতিল করা হয়েছে। আগামীকাল (রবিবার) উৎসব হবে কিনা তা পরে জানানো হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!