1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

লেখক মুশতাক আহমদ হত্যা: সুনামগঞ্জে প্রসেনিয়ামের প্রতিবাদী পথনাটক

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১, ৮.৫০ পিএম
  • ৪২২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
ডিজিটাল নিরাপত্তা আইনে আটককৃত লেখক মুশতাক আহমেদ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শনিবার বিকেলে’মিউট’ নামে পথনাটক মঞ্চস্থ করেছে। গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে গণতান্ত্রিক রাষ্ট্রে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে কন্ঠ বাজেয়াপ্ত করে নেওয়ার যে চক্রান্তের প্রতিবাদই নাটকটির উপজীব্য। গণতান্ত্রিক রাষ্ট্রে যখন জবাবদিহিতার চর্চা থাকে না, যখন সমালোচনা মানেই বিরোধিতা তখন প্রতিবাদ করার একমাত্র পথ রাস্তায় নেমে পড়া। স্বাধীনভাবে মত প্রকাশের জন্য মুশতাক আহমেদের মত আর কারো যেন কারাগারে নয়মাস থেকে বিনা জামিনে মৃত্যু না হয় সেসব ভাবনা নিয়ে নাটকটির আবহ গল্প।

‘মিউট’ নাটকটির তৃতীয় প্রদর্শনীতে অভিনয় করেছেন সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের দেবাশীষ তালুকদার শুভ্র, শুভ তালুকদার, মাহফুজ, মেহেদী, মাহদী, মোতালেব, নদী, রাজীব, আফতর, অর্চি, ফাতেমা, নাসির, অন্তর, অদ্রী, আলাউর, নোবেল। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন দেবাশীষ তালুকদার শুভ্র।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!