1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

দক্ষিণ সুনামগঞ্জে মানুষের ভজনা করে অনুষ্ঠিত হলো মানুষ উৎসব

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ৯.৩৯ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
এই অঞ্চলের বাউল মহাজন শাহ আবদুল করিম, দুর্বিণ শাহ, কফিল উদ্দিন সরকার, বাউল মকদ্দস আলম উদাসীসহ বাউল ফকিরদের মানুষ ভজনার গানের মাধ্যমে সুনামগঞ্জে মানুষ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার রাতভর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে বাউল লাল শাহ সঙ্গীতালয়ে ‘মনের মানুষ অতি ধারে’ প্রতিপাদ্যে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বাউল-সাধকরা গানে গানে মানুষকে ভজনা করেন। তারা সম্প্রদায়ের উর্ধে এসে মানুষকে কেবল মানুষ জ্ঞানে বিচার করার আহ্বান জানিয়েছেন। শেষ রাতে বাউল মকদ্দস আলম উদাসীকে নিয়ে সাধুসঙ্গে মাতেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাউল ভক্তবৃন্দ। তিনি বেহালার সুরে খোলা গলায় তার পদাবলী গেয়ে শুনান।
রাত ১০টায় উৎসবের উদ্বোধন করেন বাউল সাধক মকদ্দস আলম উদাসী। এরপরে বাউল বশির উদ্দিন সরকার, বাউল বিরহী কালা মিয়া, বাউল হিরামন, বাউল জেসমিন, বাউল ফয়সল, বিমান তালুকদার, আব্দুল অদুদ, লিটন মিয়া, বাউল শাহজাহান, দেবাশীষ দাস, পার্থ বর্মন, হুমায়ুন কবির সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাউল ভক্তবৃন্দ বাউল গান পরিবেশন করেন।
রাতভর তারা বাউল মহাজন লালন ফকির, মুকুন্দ দাস, দ্বিজ দাস, শাহ আবদুল করিম, দুর্বিণ শাহ, বাউল মকদ্দস আলম উদাসী, বাউল কফিল উদ্দিন সরকার, দেওয়ান মহসিন রেজাসহ এই অঞ্চলের বিখ্যাত বাউল সাধকদের গান পরিবেশন করেন। গানের ফাঁকে ফাঁকে বাউল সাধকরা মানুষের মহাতœ্য নিয়ে সংক্ষেপে আলোচনা করেন। তারা গানে-সুরে মানুষকে ধর্ম, বর্ণ পরিচয়ের উর্ধে ওঠে পারষ্পরিক সহযোগিতা ও শ্রদ্ধাবোধ নিয়ে দিনাতিপাত করার বিন¤্র আহ্বান জানান। তারা শাহ আবদুল করিমের ‘মানুষ যদি হতে চাও, করো মানুষের ভজন’/ শাহ আবদুল করিমের ‘মনের মানুষ অতি ধারে’/ তুর্বিণ শাহ’র ‘তুমি ধরো গুরুর সঙ্গ’/ ‘দ্বিজ দাসের ‘আমি সংসারের সংসারি’ ক্বারী আমির উদ্দিনের ‘মনের মানুষ খোঁজরে’ মানুষের ভজনামূলকগানসহ বাউল সাধকদের গান পরিবেশন করেন। গানে গানে তারা মানুষের ভালোবাসার ধারাপাত বর্ণণা করেন।
মানুষ উৎসবের আয়োজক ও লাল শাহ সঙ্গীতালয়ের কর্ণধার বাউল লাল শাহ বলেন, আমার বাবা ফকির আব্দুল কুদ্দুছ ও মা ছায়াতুন নেসা এই অঞ্চলের বাউল সাধকদের সান্নিধ্য পেয়ে তাদের সাধন ভজন করেছেন। আমিও পরম্পরা মেনে সাধকদের নিয়ে মানুষের ভজনা করছি। এই মানুষ উৎসবে আমার আহ্বান, মানুষ সব ভেধাভেধ ভুলে মানুষ জ্ঞানে মানুষকে ভালোবাসুক। তাহলে পৃথিবী শান্ত থাকবে। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা পাবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!