1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

ছাতকে ইউএনওকে লাঞ্চিতকারী সাবেক ইউপি চেয়ারম্যান সাহেল কারাগারে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১, ১০.১৬ পিএম
  • ৩১১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে আরেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে ফেসবুকে লাইভ সম্প্রচার করে সমালোচিত ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সেই বিতর্কিত চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সাহেল একজন বিতর্কিত ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের একটি আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, ২০১৭ সালের ১৭ মে হাওররক্ষা বাঁধ নির্মাণ কাজের অতিরিক্ত বিল আদায়ের দাবিতে ছাতক উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা নাছির উল্লাহ খান ও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সাহাদাত হোসেনকে অবরুদ্ধ করে ৫০ মিনিট ফেসবুক লাইভে গালিগালাজ করেন সাহাব উদ্দিন সাহেল। ওই ঘটনায় ছাতক থানায় তার বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা (নম্বর-১৫) দায়ের করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ছাতক থানায় তার বিরুদ্ধে পুলিশ এসল্টসহ আরও দু’টি মামলা রয়েছে। মামলার প্রেক্ষিতে সাহাব উদ্দিন সাহেলকে ২ বছরের সাজা দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আদালতে হাজিরা দিতে গিয়ে কারাগারে গেলেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!