1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

কলমাকান্দায় হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ৭.৩২ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

মোঃ মোশফিকুর রহমান স্বপন, কলমাকান্দা থেকে ফিরে::
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলার হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের উপদেষ্টা অধ্যাপক পুতুল রঞ্জন রায় বিশ্বাস, ফোরামের যুগ্ম আহবায়ক মোঃ শামছুজ্জোহা ফরিদ,হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম দুর্গাপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ আসলামগনি তালুকদার, হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম কলমাকান্দা উপজেলা শাখার আহবায়ক সবিরঞ্জন সাহা সহ অনেকেই। মানববন্ধনে সঞ্চালনা করেন কলমাকান্দা উপজেলা হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের সদস্য সচিব শংকর সরকার। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৩ ইংরেজি সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাওর উন্নয়ন বোর্ড গঠন করেন, এরশাদ সরকার ১৯৮২ ইংরেজি সালে এক অধ্যাদেশ বলে তা বাতিল করেন।২০১৬ ইংরেজি সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর গঠন করেন,যা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। ফলে হাওরবাসী প্রকৃত সুযোগ সুবিধা হতে বঞ্চিত। এদিকে চট্টগ্রামে ৩ টি জেলা নিজেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন সরকার। হাওর এলাকায় ৭ টি জেলা নিয়ে হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠন সরকারের পক্ষে অসম্ভব নয়।বক্তারা হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জুর দাবি জানান। পরে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছেন ফোরামের নেতৃবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!