1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনাসভা

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ৮.১৭ পিএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সোমবার দুপুরে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্বে করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাজিনুর রহমান। বাংলা বিভাগের প্রভাষক মো. ফজলুল হক দোলনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. জামাল হোসেন, গভর্নিং বডির সদস্য মো. সামছুল হক, প্রভাষক মো. মেহেদী হাসান, প্রভাষক উম্মে নুসরাত সুলতানা, প্রভাষক মো. সোহেল মিয়া, প্রভাষক সালেহ আহমদ, ক্রীড়া শিক্ষক দিলীপ কুমার দাশ ও হিসাবরক্ষক মো. নূর উদ্দিন।
সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজিনুর রহমান তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষ সময়ের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশকে মেধাশুন্য করার জন্য পরিকল্পিতভাবে দেশের সূর্যসন্তান উচ্চ শিক্ষিত জ্ঞানী- গুণী, দার্শনিক- মুক্তবুদ্ধিসম্পন্ন বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে পিছিয়ে দিতে চেয়েছিল। এ বর্বরোচিত হত্যাযজ্ঞ ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী আমরা অতিক্রম করতে যাচ্ছি, কিন্তু মুক্তিযুদ্ধে ঠিক কতজন বুদ্ধিজীবী শহীদ হয়েছেন আজ পর্যন্ত তার সঠিক তালিকা ও হিসাব হয়নি। তাই শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা প্রণয়ন ও তাদের সম্পদ রক্ষাসহ যথাযথ সম্মান নিশ্চিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- মুজিববর্ষে সরকারের নিকট জোড় দাবি জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!