1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

ঢাকায় বসে সুনামগঞ্জ আ.লীগের কতিপয় নেতা মনোনয়ন বাণিজ্যের চিন্তা করছেন: মুকুট

  • আপডেট টাইম :: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৯.৫০ পিএম
  • ৪৯৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সুধীসমাবেশে জেলা আওয়ামী লীগের সমালোচনায় মুখর হয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
শনিবার বিকেলে সুধী সমাবেশে হাজারো সুধী জনতার সামনে তিনি তার বক্তব্যে বলেন, সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আন্দোলন হচ্ছে। আমাদের জেলায়ও আমাদের সবগুলো অঙ্গসংগঠন প্রতিবাদ করেছে। কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নীরবতা পালন করছেন। তিনি বলেন, তারা ঢাকায় বসে মনোনয়ন বাণিজ্যের চিন্তা করছেন। কোন প্রার্থীর কাছ থেকে কত টাকা নেওয়া যায় সেই চিন্তা করছেন।
নূরুল হুদা মুকুট তার বক্তব্যে আরো বলেন এর আগেও তারা মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন। সাদা গাড়ি কিনেছেন। তাই এমন প্রেসিডেন্ট সেক্রেটারির অপসারণ চাই।
তিনি উপস্থিত নেতাকর্মী ও সুধীজনদের উদ্দেশ্যে বলেন, আপনারা ঐতিহ্যবাহী এই সংগঠনের জন্য যোগ্য নেতা বাছাই করুন। যারা জেলা আওয়ামী লীগকে শক্ত ও দায়িত্বশীল করতে পারবে। দুর্নীতিতে নিমজ্জিত এই কমিটির সভাপতি-সেক্রেটারির বদলে একটা শক্তিশালী কমিটি চাই আমরা।
জেলা এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা হয়ে নূরুল হুদা মুকুট সাহেব সুধীসমাবেশে যে আপত্তিকর বক্তব্য দিয়েছেন আমরা তার নিন্দা জানাই। জেলা আওয়ামী লীগ এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়ে নিন্দা জানাবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!