1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

শাল্লা সাহিত্য-সংস্কৃতি সংসদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • আপডেট টাইম :: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০, ৮.০৬ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি::
কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শাল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর দুপুর ১২টায় উপজেলার শহীদ মিনারে ‘শাল্লা সাহিত্য-সংস্কৃতি সংসদে’র আয়োজনে-এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক চম্পা তালুকদারের সঞ্চালনায় ও সভাপতি জয়ন্ত সেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক রামানন্দ দাস। বিশেষ অতিথি আজমাণ গণি তালুকদার, কথা সাহিত্যিক রবীন্দ্র চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা দূর্গাচরণ দাস, সংগঠনের সহ সভাপতি নরেন্দ্র কুমার দাস, সাংগঠনিক সম্পাদক জ্যোতির্ময় চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক হাবিবুর রহমান, রথীন্দ্র সরকার, প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি চিন্ময় দাস,
স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি রায়, বাউল শিল্পী হারুন মিয়া প্রমুখ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার অগ্রনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা মানেই বাঙালীর চেতনার উপর আঘাত, বাঙালী সংস্কৃতির উপরে আঘাত, স্বাধীনতার উপরে আঘাত। আমাদেরকে এই ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকতে হবে, এরপর এরা মানুষ হত্যা করতেও দ্বিধাবোধ করবে না। কাজেই স্বাধীনতা বিরোধী অপশক্তির কাছে এখন কেউ নিরাপদ নয়। সরকারের প্রতি আহ্বান জানিয়ে মূল হোতা দেশদ্রোহী মামুনুল হকসহ এইসব কুলাঙ্গারদের ডিজিটাল আইনে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!