1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭, ১০.৪৭ এএম
  • ৬০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
দৈনিক আমাদেরসময়-এর ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় দৈনিক সুনামগঞ্জের খবর এর সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমাদের সময়ের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বিন্দু তালুকদারের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসাক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির আহবায়ক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ করদাতা ও চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সজীব রঞ্জন দাশ ও দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ কান্তি দে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সৈয়দ তাহের আলম মনসুর, দৈনিক প্রথমআলোর জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল। আলোচনা সভার পর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথিসহ উপস্থিত সকল অতিথিগণ।
আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহজান চৌধুরী, এসএ টিভির জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, বাংলা নিউজ ২৪.কমের জেলা প্রতিনিধি আশিকুর রহমান পীর, দৈনিক সিলেট বাণীর জেলা প্রতিনিধি মাসুক আহমদ, ঢাকা বাংলা চ্যানেলের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক সিলেটের দিনরাতের জেলা প্রতিনিধি শুভেন্দু শেখর দাস, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি বিপ্লব রায়, খেলাঘরের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, সংস্কৃতিকর্মী প্রদীপ কুমার পাল নিতাই, বন্ধন থিয়েটারের নাট্যকর্মী রাজীব দাস, দৈনিক সুনামগঞ্জের ডাকের স্টাফ রিপোর্টার ফরিদ মিয়া, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার মেহেদি হাসান, শহীদ নূর আহমদ, আল-আমিন, জেলা ছাত্রলীগ নেতা দীপঙ্কর কান্তি দে, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরী, ছাত্র ইনিয়নের নেতা দুর্যোধন দাস, পুলক তালুকদার, প্রসেনিয়ামের দলনেতা আবিদ খান দয় প্রমুখ।
বক্তরা বলেন, দৈনিক আমাদেরসময় পত্রিকা, প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্টতা বজায় রেখে ছোট করে বেশি সংবাদ পরিবেশন করে আসছে। দৈনিক আমাদেরসময় বাংলাদেশে প্রথম ছোট সংবাদ পরিবেশনের ধারা চালু করে। আমাদেরসময়ের ছোট সংবাদের কৌশল এখন বেশি পৃষ্ঠার দৈনিক পত্রিকাগুলোও প্রয়োগ করছে। কম পৃষ্ঠায় বেশি সংবাদের পত্রিকা আমাদেরসময়। পত্রিকাটি শুরু থেকে কাগজের পাশাপাশি অনলাইন প্রকাশনায় জনপ্রিয়তা ধরে রেখে বহুল পাঠকের কাছে এখনও সমাদৃত।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!