1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

হাওরের শিশুদের মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করলেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম :: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ১০.২৩ এএম
  • ৩৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এঁর জন্মশতবার্ষিকী মুজিবরর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের একটি অন্যন্য উদ্যোগ “হাওরপাড়ে শিশুর পাঠে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ”। যার আওতায় হাওরের শিশুদের মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক সুখপাঠ্য বই বিতরণ করা হয়েছে। মুজিববর্ষে হাওরের ১০০ টি বিদ্যালয়ের শিশুদের মধ্যে এই বই বিতরণ কাজ চলমান রয়েছে। গত ১৮ সেপ্টেম্বর শুক্রবারে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এই উদ্দেশ্যে দুর্গম উপজেলা শাল্লার হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামে নারকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটে যান। জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ এই সময় এই বিদ্যালয়ের ৫৮ জন শিক্ষার্থীদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং জাতির সংগ্রামের ইতিহাসের উপর বই উপহার প্রদান করেন। একই সময়ে জেলা প্রশাসক সহধর্মীনি নাহিদ আফরোজ সুলতানা হাওরের শিশুদের জন্য মুজিববর্ষের লোগো সহ একটি করে সুদৃশ্য স্কুল ব্যাগ প্রদান করেন। জেলা প্রশাসক নিজে বিদ্যালয়টির শিক্ষার্থীদের ক্লাস নেন এবং তাদেরকে খাইয়ে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং তার সহধর্মিনি, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং সহধর্মিনি, উপজেলা নির্বাহী অফিসার (শাল্লা, বিশ্বম্ভরপুর এবং সদর), সহকারী কমিশনার ভূমি (সুনামগঞ্জ সদর) এবং অন্যান্য সহকারী কমিশনারবৃন্দ।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বিদ্যালয়ের কোমলমতি শিশু এবং এলাকার বয়জেষ্ঠ্যদের সাথে কথা বলেন, তাদের বিভিন্ন অভাব ও অনুযোগের কথা শোনেন। তাদের প্রয়োজনের ভিত্তিতে তিনি বিদ্যালয়টিতে বর্ষাকালে শিশুদের যাতায়াতের সুবিধার্থে অচিরেই একটি নৌযান প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। এছাড়া বিদ্যালয়ের সংলগ্ন নৌকা ঘাট উন্নয়ন, নিকটস্থ মসজিদের উন্নয়ন কাজেও আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য যে ২০১৯ সালের এপ্রিল মাসেও জেলা প্রশাসক, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ একই বিদ্যালয়ে পরিদর্শন করেছিলেন। তখন এই বিদ্যালয়টিতে বিদ্যুৎ সংযোগ, খাবার পানি টিউবওয়েল- কোনো কিছুই ছিল না। জেলা প্রশাসক তখন দ্রুত এগুলো বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহন করেন, এবং সহযোগি সরকারি দপ্তর সমূহের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদান ও টিউবওয়েল স্থাপন করেন।
এদিকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে হাওরের শিশুরা এরকম একটি দিন পাড় করতে পেতে খুবই আনন্দিত হয়। সুনামগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত বিদ্যালয়ে বই বিতরণের এই উদ্যোগের মাধ্যমে শিশুদের জাতীয় চেতনা উজ্জ্বীবনের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন সুনামগঞ্জ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!