1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

‘সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও তৎকালীন রাজনীতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ১২.১১ এএম
  • ৫৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
স্যপ্রকাশিত লেখক-গবেষক কল্লোল তালুকদার চপলের আলোচিত ঐতিহাসিক গ্রন্থ ‘সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও তৎকালীন রাজনীতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বৃহষ্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা পরিষদ হলরুমে এক জনাকীর্ণ অনুষ্ঠানে আলোচিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে সুনামগঞ্জের সংসদ সদস্যসহ সুধীজন উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ।
অতিথিবৃন্দ ঐতিহাসিক এই গ্রন্থ সুনামগঞ্জের রাজনীতি ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক সফরকে তুলে ধরায় লেখককে ধন্যবাদ জানান। এটি সুনামগঞ্জের ইতিহাসে একটি রাজনৈতিক আকরগ্রন্থ হিসেবে আখ্যায়িত করেন অতিথিবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!