1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

প্রতিবন্ধী শিশুকে দিয়ে টিকটক ভিডিও তৈরির অভিযোগে তিনজন আটক

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ১২.১৩ এএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাণিজ‌্যিক কেন্দ্র বাদাঘাটে ভাইরাল করার উদ্দেশ‌্যে শারীরিক প্রতিবন্ধী কিশোর (দেখতে শিশুর মতো) শরিফকে দিয়ে টিকটকসহ বিভিন্ন ধরণের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে একটি চক্র। এমন ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন‌্য আটক করেছে। একটি শারীরিক প্রতিবন্ধী কিশোরকে নিয়ে এমন বিকৃত মানসিকতার কারণে উপজেলাজুড়ে ক্ষোভ বিরাজ করছে।

পুলিশ সুত্রে জানা যায়, জুলাইয়ের শেষের দিকে উপজেলার বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাট বাজারের সততা স্টোরের মোজাম্মেল হকের ফেসবুক আইডি থেকে প্রশাসন ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে কিশোর শরিফের ছবি ও একটি ভিডিও আপলোড করা হয়। ওই ভিডিওতে শরিফ জানায়, বাদাঘাটের কয়েক যুবক তাকে জোরপূর্বক মদ খাইয়ে বিভিন্ন রকমের টিকটক ভিডিও তৈরি করে তা ইউটিউভসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে।

বিষয়টি সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএমের নজরে আসলে তার নির্দেশনায় তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ও বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মাহমুদুল হাসান বিষয়টি গোপনে তদন্ত শুরু করেন।

বৃহস্পতিবার দুপুরে শরিফের স্বীকারোক্তি অনুযায়ী ভিডিও ভাইরালের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আলম শেখ (২৩), মোজাম্মেল হক (২২), মনির মিয়াসহ (১৯) বেশ কয়েকজন সন্দেহভাজন যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

শরিফ মিয়া (১৩) উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় (লাউড়েরগড়) গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ৯ ভাই বোনের মধ্যে শরিফ ৭ম।

শরিফের মা জানিয়েছেন, জন্মের সময়ই শরিফ স্বাভাবিকের চেয়ে অনেকটা ছোট ছিল। স্থানীয় ডাক্তার কবিরাজ দেখিয়ে অনেক টাকা পয়সা খরচ করেও শরিফকে স্বাভাবিক করা যায়নি। ছোটবেলা থেকেই সে বাড়ির বাইরে থাকে অনেক চেষ্টা করেও তাকে বাড়ি নেয়া যায় না।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম জানান, ভিডিও ভাইরালের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আলম শেখ (২৩), মোজাম্মেল হক (২২), মনির মিয়া (১৯)সহ বেশ কয়েকজন সন্দেহভাজন যুবককে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আটকৃতদের এবং ভিকটিম শরিফকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার সঙ্গে প্রকৃত জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!