1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে একশনে প্রশাসন: জেলা ব্যাপী মোবাইল কোর্ট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০, ৩.০১ পিএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
করোনাকালে স্বাস্থ্যবিধি না মেনে, মাস্ক ছাড়াই হাট-বাজারে, জনসমাগম স্থলে ঘোরাফেরা করা মানুষদের সচেতন করতে জেলা ম্যাজিস্টেট ও জেলা প্রশাসকের নির্দেশে বুধবার থেকে জেলার বিভিন্ন হাটবাজারে অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেটগণ। জনগণকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি সুনামগঞ্জ জেলায় সংক্রমণ হার আশঙ্কাজনক বৃদ্ধি পাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন, নতুন বাসস্টেশন, মধ্যবাজার, মল্লিকপুর, জাউয়াবাজার ও বিশ^ম্ভরপুরে এই অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার আসিফ আল জিনাত, জহিরুল আলম, মোহাম্মদ রিফাতুল হক ও স¤্রাট হোসেন সুনামগঞ্জ শহর ও শহরতলিতে অভিযান পরিচালনা করেন। তাছাড়া অসচেতন ও গরিব মানুষদের মধ্যে মাস্কও বিতরণ করা হচ্ছে।
সহকারী কমিশনার মো. স¤্রাট হোসেন ও মো. রিফাতুল হক জানান, মাস্ক ব্যবহার না করে, স্বাস্থ্যবিধি অমান্য করে বাজারে, জনসমাগম স্থলে ঘোরাফেরা করায় ১০ জনকে ৫৫০০ টাকা জরিমানা করেছেন তারা। একইভাবে সহকারী কমিশনার আসিফ আল জিনাত ও জহিরুল আলমও জরিমানা আদায় করেছেন।
বিশ^ম্ভরপুরে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ২৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে এই উপজেলা সদরের পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে মাস্কবিহীন অবস্থায় চলাফেরা করায় ২৫ জনের কাছ থেকে ৩ তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমীর বিশ^াস।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল আহমদ জানান, জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশে মানুষকে সচেতন করার জন্য প্রতিদিনই এভাবে অভিযান চলবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!