1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

করোনায় আক্রান্ত সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৯.১৯ পিএম
  • ৩৬২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরী। সোমবার (৬ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ সুরমাস্থ বেসরকারি এ হাসপাতালে ভর্তি হন ৫৫ বছর বয়সী এই শিল্পী। জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর সুস্থতা কামনা করেছেন সংস্কৃতি অঙ্গনের লোকজন। সেলিম চৌধুরী হাসনরাজার গানসহ, ফোক ও আধুনিক গানের একজন জনপ্রিয় শিল্পী। তিনি এখনো অকৃতদার।
আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু। তিনি সিলেট মিররকে বলেন, ‘সংগীতশিল্পী সেলিম চৌধুরীর করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। তিনি গতকাল সোমবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার জ্বর আছে তবে শ্বাসকষ্ট বা অন্য কোন সমস্যা নেই। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!