1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২৫

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭, ৩.১৬ পিএম
  • ৫৯৭ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরতর আহত গুলিবিদ্ধ ১২জনসহ ১৪জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়ন শ্রীধরপাশা গ্রামের জাভেদ কোরেশি ও আব্দুল মালিকের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে বুধবার সকালে জাবেদ আলম কোরেশীর পক্ষের আফরোজ আলীর পুত্র মাছুমসহ ৩ জন কিশোর আবদুল মালিকের পক্ষের আবদুল খয়েরের পুত্র রাহাতকে মারধোর করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন বন্দুক ও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের গুলিবিদ্ধ হয়ে আহত হন ১২জন।
গুলিবিদ্ধ আনোয়ার হোসেন (২২), রাসেল (২৮), আবু লেইছ (২৬), তোফায়েল (২৫), আফছর খা (৩৮), ফখরুল আবেদিন (৪৫), আব্দুল করিম (৫০), সোয়েব আহমদ (১৬), রায়হান (৪০), সুজন (২৮), মঈন উদ্দিন (২২), সোহাগ মিয়া (১৭) এবং অপর আহত সরোফ মিয়া (৬০) ও রাজু মিয়া (৪৫) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জগন্নাথপুর থানার ওসি মুরছালিন জানান, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল পরির্দশন করেছে। দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহতের ঘটনা স্বিকার করে তিনি বলেন, পরিস্থিতি এখন শান্ত।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!