1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

বাউল রণেশের গানের ঘরে আগুন, এক যুবক আটক

  • আপডেট টাইম :: বুধবার, ২০ মে, ২০২০, ৫.৩৬ পিএম
  • ৩৫৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
বাউল সম্রাট শাহ আবদুল করিমের শীষ্য বাউল রণেশ ঠাকুরের বাউল গানের আসরঘর ও যন্ত্রাংশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। সে উজানধল গ্রামের এলাম উদ্দিনের পুত্র ফরহাদ আহমদ (২৫)। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন বাউল রণেশ ঠাকুর।
এদিকে আজ বুধবার বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান দিরাই উপজেলার উজানধল গ্রামের গিয়ে বাউল রণেশ ঠাকুরের বাস্তভিটা পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক তাৎক্ষণিক ঘর তোলার জন্য ৩ বান টিন বরাদ্দ দিয়ে তার আসরঘর করে দেওয়ার অঙ্গীকার করেছেন। পুলিশ সুপার বাউলকে ন্যায় বিচার পাবার আশ্বাস দিয়েছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, আমি বাউলের বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেছি। তিনি এখনো মর্মাহত। আমরা তাকে নগদ সহায়তার পাশাপাশি টিনও দিয়ে এসেছি। সরকারিভাবে আমরা তার আসরঘর তৈরি করে দেব।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আমরা বাউলের ঘর পোড়ার বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আমরা সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করেছি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাউলের ঘর ও যন্ত্রাংশ যারা পুড়িয়ে দিয়েছে আমরা তাদের সবাইকে খুজে বের করব।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!