1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব

বাসার আঙ্গিনায় নিজ হাতে লাগানো চন্দন কাঠে দাহ করা হবে সুরঞ্জিত সেনগুপ্তকে

  • আপডেট টাইম :: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭, ৩.০৯ পিএম
  • ৫৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুরঞ্জিত সেনগুপ্ত জীবদ্দশায় নিজের হাতে লাগিয়েছিলেন চন্দন কাঠ। নিহ হাতে রোপণ করা সেই চন্দন গাছের কাঠ দিয়ে দাহ করা হবে তাকে। ইতোমধ্যেই চন্দন গাছটি কাটা হয়েছে এবং কাঠ আকারে বানানো হয়েছে বলে জানিয়েছেন তার রাজনৈতিক অনুসারীরা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরের নিজ বাড়ির পাশে সুরঞ্জিত সেনগুপ্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

সুরঞ্জিত সেনগুপ্ত রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা ২৯ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে প্রায় চৌদ্দ-পনের বছর আগে সুরঞ্জিত সেনগুপ্ত নিজের হাতে বাড়ির আঙ্গিনায় একটি চন্দন গাছ রোপণ করেছিলেন। যখনই তিনি দিরাইয়ে নিজের বাড়িতে যেতেন, নিজের হাতেই গাছটির পরিচর্যা করতেন। বাড়িতে তাঁর নিজের হাতে গড়া বাগানে প্রচুর পরিমাণ মেহগনি, সুন্দরী ও সেগুন গাছসহ ফল-ফলাদির গাছ রয়েছে। যখনই সময় পেতেন, সুরঞ্জিত নিজ হাতেই এসব গাছের যতœ নিতেন। বৃক্ষপ্রেমিক সুরঞ্জিত নিজের হাতে লাগানো কাঠেই নিজেকে রাঙাবেন।

এদিকে বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে দিরাই উপজেলা আওয়ামী লীগ তিন দিনের শোক ঘোষণা করেছে। এর আগে রবিবার সকালে দিরাই জগন্নাথ মন্দিরে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তার আন্তার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

আগামীকাল সোমবার সকাল নয়টায় তাঁকে মরদেহ সিলেটে এসে পৌঁছার কথা রয়েছে। সকাল ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে সুনামগঞ্জের সাল্লায় নিজ নির্বাচনি এলাকায়। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। পরে মরদেহ দিরাইয়ে তাঁর নিজ বাসভবনে নেওয়া হবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে আনোয়ারপুরে তাঁর মরদেহ দাহ করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!