1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

‘অসহায়ের পাশে আমরা’, সুনামগঞ্জ: মঙ্গলবার সহায়তা পেল ১৪ পরিবার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ৮.০৮ পিএম
  • ৩৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অসহায়ের পাশে আমরা’র উদ্যোগে মঙ্গলবার সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় শ্রমজীবী ও দরিদ্র ১৪ টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ নিয়ে সংগঠনের পক্ষ থেকে ৬০১টি পরিবারকে সহায়তা দেওয়া হলো। আগামিকাল বুধবারও একইভাবে জেলার বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা বিতরণ করা হবে। করোনা পরিস্থিতিতে সৃষ্ট এই সংকটে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনের দেওয়া অর্থে এই সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনের সঙ্গে যুক্ত সবাই স্বেচ্ছাসেবী।
আজ মঙ্গলবার সংগঠনের তহবিলে যাঁরা অর্থ সহায়তা দিলেন তাঁরা হলেন, সুনামগঞ্জের কৃতি সন্তান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জনাব মো. নুরুল ইসলাম ১০০০০টাকা, সুনামগঞ্জ শহরের সৃজন বিদ্যাপীঠের অধ্যক্ষ জনাব জাকিয়া নাসরিন ডলি ৪০০০ টাকা, নামপ্রকাশে অনিচ্ছুক ঢাকায় একটি বহুজাতিক কোম্পানিতে উচ্চপদে কর্মরত সুনামগঞ্জের বাসিন্দা ২৫০০০ টাকা।
সহায়তা বিতরণ প্রক্রিয়া:
যে এলাকায় খাদ্যসামগ্রী বা সহায়তা বিতরণ করা হয় প্রথমে ওই এলাকার একাধিক দোকানির মুঠোফোন ও বিকাশ নম্বর নেওয়া হয়। এরপর যাদের সহায়তা দেওয়া হবে তাদের একেবারে কাছাকাছি কোনো দোকানে সংগঠনের একজন স্বেচ্ছাসেবী উপস্থিত থেকে তালিকা অনুযায়ী এসব পণ্য ক্রয় করেন। পরে দোকান থেকে সহায়তা গ্রহণকারী ব্যক্তি নিজেই জিনিসপত্র সংগ্রহ করেন। দোকানিকে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করা হয়। সহায়তা বিতরণের সময় কোনো ছবি তোলা হয় না। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সহায়তা কার্যক্রমে যুক্ত হতে পারেন, অর্থ সহায়তা দিতে পারেন। অর্থ প্রদানের জন্য বিকাশ: ০১৭১৫-২৯৪৯৪৪।
প্রয়োজনে যোগাযোগ:
অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু (০১৭১৫-২৯৪৯৪৪), অ্যাডভোকেট সালেহ আহমদ (০১৭১৬-২৯৫৮৫০), সাংবাদিক পঙ্কজ কান্তি দে (০১৭১৮-৩৪৫৯৭৫), সাংবাদিক-আইনজীবী খলিল রহমান (০১৭১৫-৪০৯৫৫১), ক্রীড়া সংগঠক পারভেজ আহমেদ চৌধুরী (০১৭১১-৯৫৫১৮৯), সাংবাদিক বিজন সেন রায় (০১৭২৮-৩৭৫৯৯৬), ক্রীড়া সংগঠক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী (০১৭১৫-০৪৫৯৫০), অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন (০১৭১৬-৪৬৬৯৬৬), শিক্ষক-সমাজকর্মী কানিজ সুলতানা (০১৭১২-২৫৮৮২৪), অ্যাডভোকেট নাজনীন বেগম (০১৬৭৭-৫৫০৬৩৭), অ্যাডভোকেট এনাম আহমেদ (০১৭২৬-৮৯৯৯২৯), অ্যাডভোকেট এস এম মাহবুবুল হাসান শাহীন (০১৭১৬-১০৭৯৭৪), সংস্কৃতি সংগঠক ও সমাজকর্মী জাহাঙ্গীর আলম (০১৭১২-৫৬৫৬১৪), লেখক-সাংবাদিক শামস শামীম (০১৭১২-৩২৯৯৯৭), সাংবাদিক-আইনজীবী এ আর জুয়েল (০১৭১৮-০৬০৯০৩), সংস্কৃতি সংগঠক ও সমাজকর্মী মো. রাজু আহমেদ (০১৭০৬-৪০০৫৬৫)।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!