1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

বাদাঘাট পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ আসামির পলায়ন, তিন ঘন্টা পর আটক

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭, ৫.৩১ পিএম
  • ৫৮৮ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর::
তাহিরপুরে বাদাঘাট পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ এক মামলার আসামী পলায়ন করার তিন ঘন্টা পর ফের তাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনার পর রাত সাড়ে ৯টায় ফের আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার বাদাঘাট ক্যাম্প ইনচার্জ এস আই চম্পক দাম বুধবার  মানিক হত্যা মামলার অন্যতম  আসামি শফিকুল ইসলামকে সন্ধ্যায় বাদাঘাট ইউনিয়নের দিঘির পাড় গ্রাম থেকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে বাদাঘাট পুলিশ ক্যাম্পে নিয়ে আসে। ক্যাম্পে আসার পর হাতকড়া পরা অবস্থায় সেখান থেকে শফিকুল ইসলাম পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে রাত সাড়ে ৯টায় তাকে বাদাঘাট এলাকা থেকেই ফের পুলিশ গ্রেফতার করে।
আসামী পলায়ন ও ফের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!