1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল

ব্যবসায়ী রহিছ উদ্দিনের উদ্যোগে তাহিরপুরে ১৩০ পরিবার পেল সহায়তা

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২০, ১০.০০ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি : করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তাহিরপুর উপজেলার লাউড়েরগড়ের বালি পাথর ব্যবসায়ী ও লাউড়েরগড় বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রহিছ উদ্দিনের ব্যক্তিগত উদ্যেগে ১৩০টি পরিবারের মধ্যে চাল, ডাল ও পেয়াজ বিতরণ করেন। এ সময় রহিছ উদ্দিনের সঙ্গে ছিলেন, ব্যবসায়ী আব্দুল কাইয়ুম, আব্দুল জব্বার প্রমুখ।
রবিবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্ত এলাকা পুরানলাউড়, লাউরগড়, ডালারপাড়, ছড়ারপাড়, মনাইপাড় ও সাহিদাবাদ, লাউড়েরগড় হাইস্কুলহাটি ৭টি গ্রামে ১৩০টি পরিবারের মধ্যে প্রত্যেক্ষ পরিবারে ৫কেজি চাল, ২৫০গ্রাম ডাল, ৫০০ গ্রাম পেয়াজ করে প্রতিটি পরিবারের মধ্যে বিতরণ করা হয়। বালি পাথর ব্যবসায়ী ও লাউড়েরগড় বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রহিছ উদ্দিন জানিয়েছেন, আমার ব্যক্তিগত তহবিল থেকে এসব সহায়তা করেছি। আগামী কয়েকদিনে সাধ্য অনুযায়ী আরো কয়েকটি গ্রামে এধরণের সহায়তা করব।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!