1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাক্ষরতা দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

শিশুর মনোজগতে করোনার হানা: অবরুদ্ধ সময় প্রতিবিম্ভিত নাফিসার ছবিতে

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২০, ৯.৩৯ এএম
  • ৪০১ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি
প্রাণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ থেকে রক্ষায় পরিবারের সাথে শিশুরাও এখন চার দেয়ালের ভেতর বন্ধী। বিদ্যালয়ে যাওয়া, খেলাধুলা এমনকি পাশের বাসা বাড়ির বন্ধুদের সাথে মেলামেশাও বন্ধ হয়ে পড়েছে। টেলিভিশন, মুঠোফোনসহ সর্বত্রই ভেসে ওঠছে করোনা ভাইরাস নামটি। হঠাৎ করে বন্দীজীবন যাপন শিশুদের মনোসামাজিক জগতে গভীর প্রভাব ফেলেছে। এ কারণে শিশুর মনোপেশীজ কাজেও উঠে আসছে করোনা ভাইরাস ও এ থেকে নিজের রক্ষার বার্তা। সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী নাফিসা হোসেনের আঁকা ছবিতে আমরা এমনটিই দেখতে পাচ্ছি। শিশুটির মা পারভীন বলেন, হঠাৎ করেই পরিবারের সবাই ঘরে আবদ্ধ। টেলিভিশনসহ সকল আলোচনায় ওঠে আসছে করোনা ভাইরাস ও এর সংক্রমণ থেকে রক্ষায় উপায়। নিজেরাও এ চর্চা করছি। সঙ্গত কারণেই শিশুদের মস্তিস্কে এ বিষয়টির প্রভাব পড়েছে।
তাহিরপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার বলেন, আসলে হঠাৎ করেই প্রতিটি শিশুর লেখাপড়া , খেলাধুলাসহ সার্বিক জীবনযাপন পুরোপুরি বদলে গেছে। এর প্রভাব পড়েছে তার মনোজগতে। পিতামাতার উচিত হবে শিশুকে বেশি করে সময় দিয়ে তার মানসিক অবস্থা সুস্থ রাখা ও লেখাপড়ার ঘাটতি পুষিয়ে নেওয়া।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!