1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

ডানকিন ডানার মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০, ৯.৫১ পিএম
  • ৩৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বিশ্ব ভালোবাসা দিবস ১৪ই ফেব্রুয়ারী ২০২০, ঢাকার ২১শে বই মেলায় গ্রন্থ উন্মোচন মঞ্চে বহুল আলোচিত আমেরিকান বাংলাদেশী লেখক জসীম উদ্দিনের “ডানকিন ডানা” উপন্যাসের মোড়ক উন্মোচন করেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপচার্য ডঃ আকতারুজ্জামান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূইয়া।
মোড়ক উন্মোচন করে ডঃ আখতারুজ্জামান “ডানকিন ডানা” উপন্যাসের প্রশংসা করতে গিয়ে বলেন, লেখক জসীম উদ্দিন আমেরিকান কর্মজীবন সম্পর্কে যেই মেসেজ দিয়েছেন তা অনুকরণীয় এবং সত্যিকার একটি বাস্তব ঘটনাকে লেখার তুলি দিয়ে স্বল্প সময়ে আধা ঘন্টায় ৬৫ পাতার গল্পটি পড়ে শেষ করা যায়। অধ্যাপক নিজামুল হক ভূইয়া বলেন, জসীম উদ্দিন আমেরিকায় শত ব্যস্ততার মাঝে সাহিত্যচর্চা করে যাচ্ছেন তা সত্যি প্রশংসনীয় এবং ইংরেজীতে জসীম উদ্দিনের লেখা উপন্যাস আমাজনে পাওয়া যাচ্ছে তা বাংলাদেশী হিসেবে আমরা গর্বিত। লেখক জসীম উদ্দিন সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, তার লেখা “ডানকিন ডানা” উপন্যাসটি বাংলাদেশ ও আমেরিকান সংস্কৃতির ধারাকে যৌথ ভাবে উপস্থাপন করা হয়েছে। একটি কর্মময় জীবনের গল্প “ডানকিন ডানা”
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী ও গণ্যমান্য ব্যক্তিগণ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!