1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাক্ষরতা দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়: শিক্ষার্থীদের সন্তানতুল্য মনে করতে হবে।। ড. জয়া সেনগুপ্তা এমপি

  • আপডেট টাইম :: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০, ৮.৫৯ পিএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব
সরকার, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের জীবনমান উন্নয়নে
নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষকরাই শিক্ষার্থীদের শক্তিশালী ভিত্তি তৈরী করে দিতে
পারেন উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদেরকে পাঠ দানের পাশাপাশি, সংস্কৃতি, ক্রীড়া,
নৈতিক ও সামাজিক আচার আচরনের শিক্ষা দিতে হবে।
রবিবার দুপুরে দিরাই গণমিলনায়তনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের
সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেনগুপ্তা এমপি আরও বলেন, হাওর
বেষ্টিত এই জনপদ শিক্ষায় অনেকাংশে পিছিয়ে আছে। আমাদের শিক্ষক সংকট,
শ্রেণিকক্ষ সংকটসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে
জানিয়ে জয়া সেনগুপ্তা বলেন, প্রত্যেক শিক্ষক যদি শিক্ষার্থীদের নিজ সন্তানতুল্য মনে
করেন তবে বিদ্যালয়ের ফলাফল অবশ্যই ভালো হতে বাধ্য।
উপজেলা নিবার্হী অফিসার মো. সফি উল্লার সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা
কর্মকর্তা তাপস কুমার রায়ের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে
রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌর মেয়র মোশাররফ মিয়া,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ সভাপতি অ্যাডভোকেট
সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান
তালুকদার, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
মোহন চৌধুরী, অ্যাডভোকেট রিপা সিনহা, ইউপি চেয়ারম্যান শিবলী আহমদ বেগ,
প্রধান শিক্ষক হিমাদ্রী শেখর দাস,লুৎফুর রহমান, শহিদুল ইসলাম আযাদী,কংকা রানী দাস,
হাবিবুর রহমান, চম্পা রায়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
এস এম আবদুল হালিম।
দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুবার্ষিকী পালনে
আওয়ামীলীগের প্রস্তুতি সভা
দিরাই প্রতিনিধি : প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ৩য় মৃত্যুবার্ষিকী পালনের
লক্ষ্যে দিরাই উপজেলা আওয়ামীলীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার
বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
স্থানীয় সাংসদ ও প্রয়াত নেতার সহধর্মিনী ড. জয়া সেনগুপ্তা এমপি। উপজেলা
আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ
রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের
সদস্য মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সোহেল আহমদ, সিরাজ
উদ দৌলা তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোশাররফ মিয়া,
সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, আওয়ামীলীগ নেতা নুর মিয়া, ছাদ উদ্দিন
মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন
চৌধুরীসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভায় আগামী ৫
ফেব্রুয়ারি সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুবার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা
হয়


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!