1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

দিরাইয়ে ফসলরক্ষা বাঁধে বাধা: উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তিনজনকে শোকজ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০, ৭.০৬ পিএম
  • ৩৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
দিরাই উপজেলার টাঙ্গুয়ার হাওর উপপ্রকল্পের হাওরের ফসলরক্ষা বাধের কাজে বাধা সৃষ্টি করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাবিটা মনিটরিং-বাস্তবায়ন কমিটির সভাপতিকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহষ্পতিবার বিকেলে দিরাই সহকারি জজ আদালতের বিচারক তম্ময় কুমার দে এই আদেশ দেন। নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে বিবাদীদের কারণ দর্শানোর নির্দেশনা দেন তিনি।
আদালত সূত্রে জানা যায়, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের উপপ্রকল্পের ৬৪ নং পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) ১৭ লক্ষ ১৩ হাজার ৯৩৩ টাকা বরাদ্দে সৈয়দ আলী হোসেনকে সভাপতি ও মো. আব্দুল্লাহকে সদস্যসচিব করে কমিটি প্রদান করা হয়। ওই কমিটিকে গত ১৪ ডিসেম্বর কার্যাদেশ প্রদান করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি। কার্যাদেশ পেয়ে পিআইসির সভাপতি ও সদস্যসচিব স্থানীয় সোনালি ব্যাংকে সঞ্চয়ী হিসাব নং ৫৯০৩০০২০০১১৮৯ খুলেন। পিআইসির সভাপতি ও সদস্যসচিব কার্যাদেশ পেয়ে যথাসময়ে কাজ বাস্তবায়নের জন্য একটি এক্সেভেটর মেশিন ও তিনটি ট্রাক ভাড়া বাবত অগ্রিম আড়াই লক্ষ টাকা ব্যয় করেন। জানুয়ারি মাসের প্রথম ভাগে পিআইসি কাজ শুরু করলে বিবাদী একই গ্রামের শানুর মিয়া, উপজেলা কমিটির সদস্যসচিব ও উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ১৬ জানুয়ারি দিরাই সহকারি জজ আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগের প্রেক্ষিতে বিবাদীগণকে নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশনা দিয়েছেন।
মামলার আইনজীবী ড. মফচ্ছির মিয়া বলেন, আদালত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে বিবাদীদের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!