1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে ম্যাজিক বাউলিয়ানার রেজিস্ট্রেশন ও রোডশো ক্যাম্পেইন অনুষ্টিত

  • আপডেট টাইম :: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯, ৯.৪৩ এএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণে মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা ২০১৯ এর সুনামগঞ্জে রোডশো ক্যাম্পেইন ও রেজিষ্টেশন অনুষ্টিত হয়েছে। ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে চলছে বাংলাদেশের সবচে’ বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’-এর সিলেট অঞ্চলের রেজিষ্টেশন কর্যক্রম। শনিবার সকাল ১০টা থেকে শহরের হাসন রাজা মিউজিয়াম, লবাজান চৌধুরী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারী কলেজ, পৌর চত্বর, হোসেন বখত চত্বর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ, ছাতক উপজেলার জাওয়াবাজার, গবিন্দগঞ্জে অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই কার্যক্রম। বিপুল সংখ্যক প্রতিযোগী এতে অংশ নেয়।
‘শোনাও বাউল গান, মাতাও বাংলার প্রাণ’ শ্লোগান নিয়ে দেশের তরুণ প্রজন্মকে এবং বিশ্বমঞ্চে বাংলা লোকগানের চিরন্তন আবেদনের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্যেই এই রিয়েলিটি শো বলে ক্যাম্পেইনের সাথে আসা সংশ্লিষ্টরা ও স্থানীয় বিশিষ্টজনেরা তাদের বক্তব্যে তুলে ধরেন।
সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় তৃতীয় এই আসর সম্প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!