1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

এক সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ২.২৪ পিএম
  • ৫৮৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ফাঁকা পদগুলো আগামী এক সপ্তাহের মধ্যেই পূরণ করা হবে বলে জানিয়েছেন দলটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার রাজধানীর ধানম-িতে অবস্থিত প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
দায়িত্বলাভের পর এটিই ছিল তার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এ সময় তাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার জন্য দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সব কাউন্সিলরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তার নাম প্রস্তাব করায় সদ্য সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
দীর্ঘ বক্তব্যে দলের উন্নয়নে তার পরিকল্পনার পাশাপাশি দ্রুত কমিটির বাকি পদগুলো পূরণের কথাও জানান তিনি।
এ সময় তিনি বলেন, ‘আজ-কালের মধ্যে দলের সম্পাদকম-লীর নেতাদের নাম, ৩-৪ দিনের মধ্যে সদস্যদের নাম প্রেস রিলিজ করে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এ কাজে সর্বোচ্চ এক সপ্তাহ সময়ও লাগতে পারে।’
উল্লেখ্য, আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে দলের ৮১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ২৩ সদস্যের ( ২১ সদস্যের নাম ঘোষণা করা হলেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে সভাপতিম-লীরও সদস্য) নাম ঘোষণা করা হয়।  সভাপতি ও সাধারণ সম্পাদক বসে পরে বাকি পদগুলোতে নাম ঘোষণা করবেন বলে কাউন্সিলে জানানো হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!