1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল

যেকোনো ভাবেই হোক ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে আসবেই

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯, ১২.১১ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
ঘণ্টায় ১৬০-১৮০ কিলোমিটার গতির বাতাস হাজার কিলোমিটার ব্যাসের বিস্তার নিয়ে বঙ্গোপসাগর থেকে ভারত ও বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’। আঘাত হানতে পারে ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে।আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শুক্রবার সন্ধ্যা বা এর কাছাকাছি সময়ে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে প্রবল বেগে আঘাত হানতে পারে ‘ফণী’। তার আগে শুক্রবার দুপুরে ভারতের উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে ফণী। অবশ্য ঘূর্ণিঝড়টি যদি শুধু উত্তর দিকেই অগ্রসর হতে থাকে তাহলে কিছুটা দুর্বল হয়ে শনিবার সকালে বাংলাদেশের সীমানায় হানা দিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, ফণীর চারিদিকে বাতাসের বেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হচ্ছে। এ কারণে ভারতীয় উপকূলে আছড়ে পড়ার পরও বাংলাদেশে আসার সম্ভাবনা আছে ফণীর। এছাড়া ভারতের উপকূল অতিক্রম না করলেও বাংলাদেশে আসবে। যেকোনো ভাবেই হোক ফণী বাংলাদেশে আসবেই।
বাংলাদেশে এ আঘাতে সবথেকে ক্ষতিগ্রস্ত হতে পারে উপকূলের দুই জেলা খুলনা ও বরগুনা।
এজন্যই মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ এবং চট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। আশঙ্কা করা হচ্ছে জলোচ্ছ্বাসের। তবে ঘূর্ণিঝড়টি ভারতীয় উপকূল দিয়ে অতিক্রম করলে বাংলাদেশে আঘাতের তীব্রতা কম হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ উপকূল থেকে ৯০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বিশাখাপত্তম পয়েন্টে অবস্থান করছে ফণী। কেন্দ্রে বাতাসের গতিবেগ ১৬০ থেকে ১৮০ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার দুপুরে কিংবা কাছাকাছি সময়ে ঝড়টি আঘাত হানতে পারে ভারতের উড়িষ্যা উপকূলে।
উপকূল অতিক্রমের সময় ফণীর বাতাসের গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার, যা প্রবল ঘূর্ণিঝড়ের গতিবেগ ৯০ কিলোমিটারেরও বেশি। আবহাওয়া অধিদপ্তর বলছে, এর প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুরসহ দেশের দক্ষিণাঞ্চলে স্বাভাবিক চেয়ে জোয়ারের উচ্চতা বাড়তে পারে ৪ থেকে ৫ ফুট। এছাড়া ৩ মে সন্ধ্যায় মূল আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড় ফণীর কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর, চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর ও কক্সবাজারে ৪ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির মোকাবিলায় এরই মধ্যে সাইক্লোন শেল্টার প্রস্তুত, মেডিকেল টিম গঠনসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে খুলনা, যশোর, বাগেরহাটসহ উপকূলের ১৯ জেলার প্রশাসন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!