1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

কাল প্রয়াত জাতীয় নেতা আবদুস সামাদ আজাদের ১৪তম মৃত্যুবার্ষিকী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯, ৩.৩১ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের ১৪তম মৃত্যুবার্ষিকী কাল ২৭ এপ্রিল। এ উপলক্ষে সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে বনানী কবরস্থানে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাঢ়ভা পরিবারের পক্ষ থেকে নগরীর কলাবাগানের বাসভবনে কোরআনখানি এবং লেকসার্কাস লেকভিউ জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এছাড়াও সুনামগঞ্জ ও জগন্নাথপুরেও স্থানীয় আওয়ামী লীগ ও আব্দুস সামাদ আজাদের অনুরাগীরাও পৃথক কর্মসূচি নিয়েছেন।
আবদুস সামাদ আজাদ ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে এমএলএ নির্বাচিত হন এবং আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নিযুক্ত হন। ’৭৫-পরবর্তী আওয়ামী লীগের পুনর্গঠনে বিশেষ ভূমিকা পালন করেন আবদুস সামাদ আজাদ। জীবনের শেষ সময় পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার প্রায় প্রতিটি নির্বাচনী এলাকা থেকে বিভিন্ন সময়ে সাংসদ নির্বাচিত হন। ১৯৯৬ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!