1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

হোসেন বখত’র ৪৬ তম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও পুরষ্কার বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ২ মার্চ, ২০১৯, ৩.৩৭ পিএম
  • ৪০৯ বার পড়া হয়েছে

আমিনুল হক:
সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের সংগঠক হোসেন বখত’র ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় শিশু কিশোরদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ৫টায় পৌর শহরের শহিদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে স্বাধীনতা শিশু কিশোর পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা শিশু কিশোর পরিষদের সভাপতি সৈকতুল ইসলাম শওকত।
রোকশানা আক্তার শশীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, লেখক ও কলামিষ্ট অ্যাড.হোসেন তওফিক চৌধুরী, নারী নেত্রী শীলা রায়, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ দীলীপ কুমার মজুমদার, জেলা বারের সভাপতি অ্যাড. চাঁন মিয়া, শিক্ষাবিদ যোগেশ্বর দাশ, জেলা মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন, জেলা আ’লীগ নেতা অ্যাড. নজরুল ইসলাম শেপু,মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্রাচার্য্য, সদর উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছা সেবক লীগ নেতা ঝন্টু তালুকদার, পৌর আ’লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শামসুল কাদির মিছবাহ, সাংবাদিক আমিনুল হক, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফ উল আলম, আনিছুজ্জামান রহমান মাছুম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!