1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাক্ষরতা দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

শুদ্ধসুরে জাতীয় সঙ্গীতে জেলায় সেরা: সরকারি কলেজ, এসসি গার্লস ও দিরাই মডেল প্রাইমারি স্কুল

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯, ১১.৪৫ এএম
  • ৪৮৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে শুদ্ধসুরে দলগত জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী শহিদ আবুল হোসেন মিলনায়তনে জেলার ১১ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা দলগতভাবে নির্বাচিত প্রতিষ্ঠানের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন।
শুদ্ধসুরে দলগত জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে জেলায় শ্রেষ্ট হয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজ, মাধ্যমিকে সরকারি এসসি গার্লস হাইস্কুল এবং প্রাথমিকে দিরাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। জেলা পর্যায়ে শ্রেষ্ট তিনটি বিভাগের প্রতিনিধিরা শিগ্রই বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিবেন।
শনিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রদীপ সিংহ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার শাকিল তরফদার, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, দেবসাদ চৌধুরী রঞ্জন প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!