1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

তাহিরপুরে আ.লীগ প্রার্থী বাবুল: উন্নয়ন ও পরিবর্তনের কথা শোনাচ্ছেন ভোটারদের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯, ৪.০৯ পিএম
  • ৩৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী করুণা সিন্ধু চৌধুরী বাবুলে মাতোয়ারা হাওর উপজেলা তাহিরপুর। প্রতিদিনই গ্রামে গ্রামে ঘুরছেন তিনি। উন্নয়ন ও পরিবর্তনের কথা শুনাচ্ছেন ভোটারদের। প্রাঞ্জল ভাষায় গঠনমূলক বক্তব্যে ভোটাররাও সন্তুষ্ট।
নেতাকর্মীরা জানিয়েছেন তৃণমূল, উপজেলা ও জেলা থেকে দলীয় প্রার্থী হিসেবে জেলার ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুলের নাম পাঠানো হয়নি। কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগ তার দলের প্রতি আতœত্যাগ ও মূল্যায়ণ দেখে দলীয় মনোনয়ন দেয়। এতে তৃণমূল নেতাকর্মীরা উজ্জীবিত হন।

করুণা সিন্ধু চৌধুরী বাবুলও তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের আশির্বাদ নিয়ে মনোনয়ন পাওয়ার পরই মাঠে নেমেছেন। তার সঙ্গে ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতারা প্রচারণায় যুক্ত হয়েছেন। আওয়ামী লীগ করেন না এমন নিরপেক্ষ মানুষও উচ্চশিক্ষিত, বিনয়ী ও প্রতিশ্রুতিশীল এই নেতাকে ভালোবেসে গ্রহণ করেছেন। তাকে সমর্থন দিয়ে তাদেরকেও প্রচারণায় যুক্ত হতে দেখা গেছে। বাবুল গ্রামকে শহরে পরিণত করার সরকারি ভিশন তুলে ধরেছেন তৃণমূলে। তার চিত্তাকর্ষক বক্তব্য উজ্জীবিত হচ্ছেন ভোটাররা।
করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার আশির্বাদ ও সমর্থন নিয়ে আ.লীগের প্রার্থী মনোনীত হয়েছি। আমাকে দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহযোগিতা করছেন। সকলের সহযোগিতায় অবশ্যই আমরা কাঙ্খিত বিজয় লাভ করব।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!