1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩

ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসী

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯, ৮.৫৫ এএম
  • ৫৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী (নারী) মুক্তিযোদ্ধা কন্যা ফেরদৌসী মনোনয়ন বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পর থেকেই ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন। গ্রামকে শহরে পরিণত করার আ.লীগ সরকারের ভিশনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন তিনি। প্রচারণায় সামনে নিয়ে এসেছেন তার প্রয়াত পিতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা শামছুল হককে।
ফেরদৌসী সিদ্দিকা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধের পক্ষের একজন অনলাইন একটিভিস্ট হিসেবে পরিচিত। প্রগতিশীলতা ও দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ ফেরদৌসী নারী জাগরণ ও নারী অধিকার প্রতিষ্ঠার দাবিতে একজন উচ্চকণ্ঠী নেত্রী।
ফেরদৌসী সিদ্দিকা ৩য় উপজেলা নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ভোটারদের তাক লাগিয়ে দিয়েছিলেন। এবারও তিনি নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা দিয়ে প্রচারণা নেমেছেন। এবারও তরুণ ও নারী ভোটারসহ সর্বস্তরের ভোটারের দরোজায় গিয়ে তিনি তাদের সমর্থন কামনা করছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!