1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

তাহিরপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯, ১১.০০ এএম
  • ৩৫৩ বার পড়া হয়েছে

শামছুল আলম আখন্জী, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
মঙ্গলবার ১৫ জানুয়ারি দুপুরে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর শ্রীপুর( উঃ) ইউনিয়নের বোয়াল মারা সুইস গেইঠের নিকট ৫০নং পিআইসির বাঁধে মাটি কেটে ২০১৮-১৯ অর্থ বছরের কাজের উদ্বোধন করেন তিনি।
এই প্রকল্পের কাজের দৈর্ঘ্য ৭০মিটার। যার প্রাক্কলিত মূল্য ২৪ লক্ষ ৫৫ হাজার ৩৭৯ টাকা। তাহিরপুর উপজেলায় ৪টি হাওরে ৬৬টি প্রকল্পের অধীনে মোট ৫৫ কিলোমিটার প্রায় বাঁধ নির্মাণ/পুন: নির্মাণ করা হবে। যার প্রাক্কলিত মূল্য ১৩ কোটি ৪১ লক্ষ টাকা প্রায়। এ উপজেলায় ২০১৮-১৯ অর্থ বছরে গৃহীত ৬৬টি প্রকল্পের মধ্যে ৩৬টি প্রকল্পের কাজ শুরুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অবশিষ্ট ৩০টি প্রকল্পের কাজের প্রস্তুতিও শেষের দিকে। প্রকল্পের কাজ শুরু হওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের মধ্যে স্বতস্ফুর্ততা লক্ষ্য করা যায়।
তাহিরপুর উপজেলা হাওরের ফসল রক্ষা বাঁধের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকলিমা আক্তার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মনজুরুল আলম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসিম আল জিন্না, উপ প্রকোশলী ইমরান, সাংবাদিক শামছুল আলম আখন্জী, পি আই সির সভাপতি আলহাজ আবুল ফজল খানঁ, পি আই সির সভাপতি পি আই সির সদস্য সচিব শাহাব উদ্দিন আখন্জী, পি আই সির সভাপতি মতিউর রহমান, আওয়ামীগ নেতা আইবু রহমান আখন্জী, পি আই সি সদস্য সচিব শান্তু মিয়া, পি আই সি সভাপতি মইনুল ইসলাম, পি আই সি সদস্য সচিব শামনূর আখন্জী, পি আই সির সভাপতি মহিবুল নুরু মিয়া, বাবুল লায়েছ প্রমুক
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘বাঁধের কাজে কোন প্রকার গাফিলতি সহ্য করা হবে না। যে বা যারাই বাঁধের কাজে অনিয়ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!