1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

শান্তিগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের সংবর্ধনাসভা কাল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯, ১২.১২ পিএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানকে শুক্রবার বিকেলে উষ্ণ সংবর্ধনা জানানো হবে। বিকেলে শান্তিগঞ্জ এফআইভিডিবি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনাসভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত থাকতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষকবৃন্দ।
এমএ মান্নান পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর কাল শুক্রবার প্রথমে আসছেন নিজ নির্বাচনী এলাকায়। দুপুর ১১টায় তাকে বিমান বন্দরে গ্রহণ করবেন স্থানীয় নেতৃবৃন্দ। সেখান থেকে তাকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে শান্তিগঞ্জস্থ মন্ত্রীর বাসভবন হিজলবাড়িতে নিয়ে আসা হবে।
বিকেল তিনটায় তিনি দক্ষিণ সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত সংবর্ধনাসভায় সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য দেবেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় তালুকদার বলেন, মন্ত্রী মহোদয়কে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে। এতে ডিসি, এসপি, ডিপিইও স্যারসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!