1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জে ৩৫০ মন্ডপে হবে শারদীয় দুর্গোৎসব

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ৩.৫৫ এএম
  • ৬০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে এবার সর্বজনীন শারদীয় দুর্গোৎসবকে বর্ণাঢ্যভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছেন সনাতন ধর্মাবম্বরা। এই উৎসবকে সামনে রেখে সুনামগঞ্জের প্রতিটি পূজামন্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এবার জেলায় ৩৫০টি ম-পে পূজা অনুষ্টিত হবে। আগামী ৩০ সেপ্টেম্বরে মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মূলপর্ব শুরু হবে ৭ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে। ১১ অক্টোবর শুভবিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসব।
সরেজমিন দেখা গেছে শেষ মুহূর্তে মন্ডপে কেউ কাদা-মাটির তৈরিতে প্রতিমার শরীরে শৈল্পিক কারুকাজে ব্যস্ত শিল্পিরা। আবার কেউ রং তুলির আঁচড়ে প্রতিমাকে মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তোলছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার জেলায় ৩৫০টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সুনামগঞ্জ পৌরসভায় ২২টি, পৌরসভার বাইরে সদর উপজেলায় ১৬টিসহ জেলায় ৩৫০টি পূজামন্ডপ তৈরি হবে। গতবার জেলায় পূজামন্ডপের সংখ্যা ছিল ৩২৫টি।
কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দুর্গতিনাশিনী দেবী দুর্গা এবং তার সঙ্গীয় লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অনিষ্টকারী অসুরসহ বিভিন্ন দেব-দেবীর মূর্তি।
বাহ্যিক ও আত্মিক অসুর নিধন করে শুভশক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর পালিত হয় শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজা সামনে রেখে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল বণিক বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কমিটির লোকবল বাড়ানো হবে। গতবারের চেয়ে এ বছর পূজামন্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, সার্বজনীন ও উৎসবমুখর করতে বিপুলসংখ্যক পুলিশ, আনসার, র‌্যাব মোতায়েন থাকবে। প্রতিবছরের মতো এবছরও সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!