1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

জামালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ জনের কারাদণ্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮, ৪.২২ পিএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
জামালগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভিন্ন অপরাধে ও ভিন্ন মেয়াদে ৮ জন কে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের সুজাতপুর গ্রাম থেকে মৃত আব্দুল হক এর পুত্র গোলাম হোসেন(৩২)কে জামালগঞ্জ থানা পুলিশ ২পিস ইয়াবা ট্যাবলেট সহ অটক করে। পরবর্তীতে তাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আল ইমরান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জানাযায়,আসামী গোলাম হোসেন(৩২)দীর্ঘদিন ধরে মাদকাসক্ত তার অত্যাচারে তার মা সহ পরিবারের সবাই বাড়ীছাড়া।ঐ সময় তার মা ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত হয়ে তার সর্বোচ্চ শাস্তি কামনা করেন।

অপর দিকে একই দিনে উপজেলার সাচনা বাজারের গলিতে অবৈধ ভাবে দোকান পরিচালনা করার দায়ে ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করেন।উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মনিরুল হাসান থানার পুলিশ ফোর্স সহ এই অভিযান পরিচালনা করেন।পরবর্তীতে তাদের প্রত্যেকেই ৩দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন,সাচনা বাজার ইউনিয়নের পলক গ্রামের আব্দুন নুরের পুত্র নুর জামাল(২৮),একই গ্রামের রহমত অালীর পুত্র আরশাদ অালী(৩৬),সাচনা গ্রামের মৃত সুলেমান মিয়ার পুত্র ইমন(১৯),শেরমস্তপুর গ্রামের সাদেক অালীর পুত্র শফিক মিয়া(৩৫),জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়হালট গ্রামের মৃত হরমুজ অালীর পুত্র অাঙ্গুর মিয়া(৬০),জামালগঞ্জ উত্তর ইউনিয়নের পশ্চিম লম্বাবাক গ্রামের আমজদ আলীর পুত্র ইকবাল হোসেন(৬০),ভীমখালী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের রমজান অালীর পুত্র শামছুদ্দিন(৩৭)।

এদের প্রত্যকের ৩দিন করে ভ্রাম্যমাণ আদালত দন্ডবিধি ২৯১ধারায় বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।রিপোর্ট লেখা পর্যন্ত আসামীগণ থানা হাজতে রয়েছে।

এব্যাপরে উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ অবৈধ দোকান পাটের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!