1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

জগন্নাথপুরে বন্দুকসহ ১২ আন্তজেলা ডাকাত আটক

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ আগস্ট, ২০১৬, ৯.২১ এএম
  • ৫৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের আগুনকোণা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্রশস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের ১২ ডাকাতকে আটক করেছে। রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এবং রাস্তায় চেকপোস্ট বসিয়ে অস্ত্রভর্তি মাইক্রোবাসসহ ১২ ডাকাতকে গ্রেফতার করা হয়। আটককৃতদের কাছ থেকে দুটি বন্দুক, তিন রাউন্ড গুলি, রামদা, ছোরাসহ বিপুল দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও লুটপাটের মামলা রয়েছে।
আটককৃত ডাকাতরা হলো জগন্নাথপুরের মজিদপুর গ্রামের আনছার আলী ওরফে কালা (৩২), একই উপজেলার আসামপুর গ্রামের আনিছ মিয়া (৩২), ছাতকের হেলাল মিয়া (৩০), নাজির উদ্দিন (৩৫), মাসুদ মিয়া (২৪), নিক্সন ওরফে লক্ষণ দে (২৮), ে রনি আহমদ (২৬), হবিগঞ্জের আব্দুর রহিম (৩৩), সুনামগঞ্জ সদর উপজেলার মাসুম আহমদ (১৮) ও দুলাল আহমদ (২৫), বদরুল আলম (২৬) এবং কানাইঘাট উপজেলার নিজাম উদ্দিন (২৫)।
জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ মোরসালিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে আমরা মাইক্রোবাসসহ ডাকাতদের আটক করি। তারা সাহারপাড়া গ্রামের একটি প্রবাসীর বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় তাদের কাছ থেকে দুটি বন্দুক, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। আন্তজেলা এই ডাকাতদলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে ডাকাতি, লুটপাট ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!