1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

কুড়িগ্রামে ছয় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, মামলার পর মুহতামিম সহ দুই শিক্ষক পলাতক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ মে, ২০১৮, ১০.২৯ এএম
  • ৩৬৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:
কুড়িগ্রামের রাজারহাটে কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকারের ঘটনায় ওই মাদ্রাসার সুপারসহ ২ শিক্ষকের নামে মামলা হয়েছে। এ ব্যাপারে গত বুধবার রাতে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে এ ঘটনার পর থেকে ওই দুই শিক্ষক পলাতক রয়েছেন। এই শিক্ষকসহ দুই শিক্ষক মাদ্রাসায় অবস্থানরত কোমলমতি শিক্ষার্থীদের ভয় দেখিয়ে প্রায়ই বলাৎকার করতো বলে অভিযোগ আছে।
মামলার বিবরণে জানা গেছে, রাজারহাট বাজারের সন্নিকটে রাজারহাট কওমী মাদ্রাসার আবাসিক শিক্ষক মাহবুব হোসেন তার আবাসিক ভবনের ৫ ছাত্রকে পর্যায়ক্রমে বলাৎকার করে আসছিল। বিষয়টি প্রকাশ না করার জন্য তাদের হুমকি দেয় ওই শিক্ষক। কিন্তু গত ১০ মে রাতে আবারো ওই আবাসিক ভবনের আরেক ছাত্রকে(৮) জোরপূর্বক বলাৎকার করে। পরদিন বলাৎকারের শিকার ওই ছাত্র ঘটনাটি তার বাবা-মাকে জানালে অভিভাবক ও এলাকাবাসী ওই মাদ্রাসায় আসার পূর্বেই মাদ্রাসার সুপার আশরাফুল ইসলাম ও শিক্ষক মাহবুব পালিয়ে যায়। এ ঘটনার পর মাদ্রাসাটির অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে যায়। এর পর থেকে মাদ্রাসাটির অচলাবস্থার সৃষ্টি হলে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সদর ইউপি চেয়ারম্যান এনামুল হক একাধিকবার অভিযুক্ত ২ শিক্ষককে তলব করলেও তারা উপস্থিত হয়নি। অবশেষে বুধবার রাতে সভাপতি বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে গোটা উপজেলাজুড়ে দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ওসি তদন্ত পলাশ চন্দ্র দেব বলেন, অভিযুক্তরা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। 


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!